77 Years Bangladesh Awami League Joy Bangla Joy Bangabandhu জয় বাংলা জয় বঙ্গবন্ধু
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ...পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা। ... তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ...
একজন মুজিব সৈনিকের লিখা কবিতাঃ
১/
কিসের কান্না?
কিসের শোক?
মৃত্যুগুলো যত্ন করে
তুলে রাখা হোক।
২/
কফিন গুলো লাল পতাকার
আগলে রাখা হোক।
জানুক লোকে ওরা সবাই
জয় বাংলার লোক।
৩/
সময় এলে কাঁদবো তখন
চোখের তারায় বারুদ সব!
যুদ্ধ শেষে বীরের বেশে
অশ্রুতে হোক জয়োৎসব।
৪/
আজ করোনা আহাজারি
তুলে রাখো মৃত্যুশোক।
মুজিবসেনার শপফ শোনো
দেশটা জঙ্গী মুক্ত হোক।
৫/
কিসের কান্না?
কিসের শোক?
মৃত্যুগুলো যত্ন করে
তুলে রাখা হোক।
৬/
শত্রু চেনা, মিত্র জানা
ক্ষমা ভিক্ষা? আর হবেনা!
রনাঙ্গনের যোদ্ধা মোরা
জয় বাংলার লোক।
মৃত্যুগুলো যত্ন করে
তুলে রাখা হোক।
৭/
আটকে রাখো চোখের পানি
জমিয়ে রাখো মৃত্যুশোক।
যুদ্ধে পাওয়া দেশটা যাদের
দেশটা আগে তাদের হোক।
৮/
দ্রোহের আগুন দাবানলের
বহ্নিতে হোক প্রতিরোধ।
আর হবেনা ছাড়াছাড়ি
বজ্রকঠিন প্রতিশোধ।
৯/
কিসের দ্বিধা?
কিসের শোক?
সবার আগে জাতির পিতার
দেশটা শত্রুমুক্ত হোক।
১০/
ইতিহাস যার রক্ত দানের
তাদের কিসের পিছুটান?
ভয় কি বন্ধু তোমার সাজে
কন্ঠে তোলে মুক্তিরগান।
১১/
মরছে স্বদেশ জ্বলেপুড়ে
অশ্রুসিক্ত মায়ের চোখ
চোখের তারায় সুনামী হোক
তীব্র করো প্রতিরোধ।
১২/
মৃত্যুগুলো যত্ন করে
তুলে রাখা হোক।
পৃথিবী স্বাক্ষী থাকুক
ওরা জয় বাংলার লোক।
Newsletter
Subscribe to our newsletter and stay up to date on our latest releases and promotions!
You're officially subscribed
welcome to a network of professionals who value clarity, growth, and results.